প্রধান খবরবগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে নতুন বই নিতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় স্কুলে নতুন বই নিতে গিয়ে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী। শনিবার তারা নিখোঁজ হওয়ার পর রোববার তাদের শিক্ষার্থীর অভিভাবক তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 

অভিযুক্ত যুবকরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিন শেখ (২৩) ও অভিরামপুর গাজমাতলা গ্রামের মাহফুজার রহমানের ছেলে জাবির ইসলাম (২২)।  

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় বগুড়া জেলার শিবগঞ্জে সীমিত আকারে বই উৎসব চলছে। উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রী ১ জানুয়ারি নতুন ক্লাসের বই নিতে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে ওই শিক্ষার্থীরা আর বাড়ি ফিরেনি। তাদের অভিভাবকরা আত্মীয়-স্বজনের বাড়িতে তাদের সন্ধান করে খোঁজ না পেয়ে, অবশেষে থানায় এসে তিন যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিভাবকদের একজন আবু তালেব মন্টু বলেন, আমাদের মেয়েদের বখাটে যুবকরা কৌশলে তুলে নিয়ে গেছে। তাদের সন্ধান না পাওয়ায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button