
বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা এলাকার মহাসড়ক সংলগ্ন পাটক্ষেত থেকে কঙ্কালটি পাওয়া যায়।
পুলিশ জানায়, পাটক্ষেতের মালিক পাট কাটতে গিয়ে পচা গন্ধ পান। পরে কাছাকাছি গিয়ে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


