দিবস
প্রধান খবর

মহান মে দিবস আজ, শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের দিন আজ মহান মে দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশ-এও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্র-এর শিকাগো শহরের হে মার্কেট আন্দোলন-এ শ্রমিকরা ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে রাজপথে নামেন। পুলিশের গুলিতে ১০ জন শ্রমিক নিহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরবর্তীতে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়।

শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এর প্রতিবাদে সংগঠিত শ্রমিকরা ১৮৮৬ সালের ১ মে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে মার্কেট চত্বরে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটে। পরবর্তীতে বিতর্কিত বিচারে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিশ্বব্যাপী প্রতিবাদের সৃষ্টি হয়। এই ঘটনাগুলো শ্রমিক অধিকার আদায়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

দিবসটি ঘিরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশের ডাক দিয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমান-এর।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button