২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস?

১৯৪৭ সালে ভারত বর্ষ এবং পাকিস্তান আলাদা হবার পর পাকিস্তান দুটি রাষ্ট্রে পরিণত হয়। একটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমান বাংলাদেশ। তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অধিকার নিয়ে মতবিরোধ ছিল।
বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে এই অত্যাচার এবং হত্যাযজ্ঞ থেকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শীর্ষ নেতা কর্মী এবং শীর্ষ পেশাজীবী ব্যক্তিবর্গরা নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ জানাতে থাকে। অবেশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
সুতরাং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনী থেকে রক্ষা করা এবং নিজেদের স্বাধীনতা অর্জন করা।



