খেলাধুলা
নিউজিল্যান্ডের পর্যবেক্ষকরা ঢাকায়

নিরাপত্তা আর করোনা প্রটোকল পরিদর্শনে ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।
বিসিবির সাথে যৌথভাবে কাজ করবেন নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের দুই সদস্য। আরও একটা সফল সিরিজ আয়োজনে এখন থেকেই তৎপর বিসিবি। বায়োবাবল না থাকলেও সতর্ক থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের।
সপ্তাহখানেক বাদে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। নতুন কোনও সিরিজ শুরুর আগে করোনা প্রটোকল ইস্যুটাই মুখ্য। বিসিবির নেয়া প্রটোকল পরিদর্শনেই ঢাকায় এসেছেন এনজেডসির ২ সদস্যের প্রতিনিধি দল। কোয়ারেন্টিন শেষে বিসিবির সাথে যৌথভাবে কাজ করবেন তারা। অস্ট্রেলিয়াকে দেয়া প্রটোকলই পাবে নিউজিল্যান্ড। তবে নিয়ম-নীতিতে থাকছে কিছুটা পরিবর্তন। হাতে আরও কয়েকদিন সময় থাকলেও সিরিজের প্রস্তুতি শুরু হচ্ছে এখন থেকেই।



