খেলাধুলা

পাকিস্তান-অস্ট্রেলিয়ার সেমি নিয়ে সাবেক ক্রিকেটার শেহবাগের ভবিষ্যদ্বাণী

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন পাকিস্তান। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে, কিছুটা ভাগ্য আর বাকিটা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে শেষ চারে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে।


হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেন, আসরজুড়েই অবিশ্বাস্য ফর্মে আছে পাকিস্তান। তারা এখনও পর্যন্ত যেভাবে খেলছে এটা অব্যাহত রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পাবে।


নিজের মতের পক্ষে যুক্তি দিয়ে শেহবাগ বলেন, বাবর আজমদের ওপেনিং আর মিডল অর্ডার খুবই শক্তিশালী। এছাড়া তাদের বোলিং বিভাগেও সবাই ফর্মে আছেন। তবে তিনি মনে করিয়ে দিলেন, অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ।


এদিকে, সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াইটা অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মানছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। আসরে দলের ক্রিকেটাররা ফর্মে থাকায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি তিনি।
এদিকে, ম্যাচের দিন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হেইডেনের সঙ্গে তিন ঘণ্টার জন্য বন্ধুত্ব ভুলে যাবেন বলেও আভাস দিলেন অজি কোচ ল্যাঙ্গার।


ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল দলটির নাম অস্ট্রেলিয়া। একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সব শিরোপাই রয়েছে অজিদের ক্যাবিনেটে। এবার তাদের সামনে সুযোগ কাঙ্খিত ট্রফি জয়ের। তার আগে সেমিফাইনালে পাকিস্তান বাঁধা টপকাতে হবে অ্যারন ফিঞ্চ বাহিনীকে। কেননা পুরো আসর জুড়ে দারুণ খেলেছে পাকিস্তান। যেখানে অপরাজিত থেকে গ্রুপ টুয়ে টেবিল টপার বাবর আজম বাহিনী।


অন্যদিকে, এবারের আসরে ইংল্যান্ডের কাছে হারলেও বাকি ম্যাচগুলোতে দারুণ খেলে শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা। এই ফরম্যাটে ৬ বারের দেখায় দুদলের জয় সমান ৩টি করে । তাইতো এই ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হলেও, লড়াইটা বেশ জমজমাট হবে বলে মনে করেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘পাকিস্তান অলরাউন্ড একটি দল। তাদের টিমে দারুণ কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে বাবর আজম ফর্মে থাকায় আমাদের বোলারদের বেগ পেতে হবে। আমাদের দলও সেমিতে সেরাটা দিতে মুখিয়ে আছে। অবশ্যই দারুণ জমজমাট একটি ম্যাচ হবে।‘


এদিকে, দলের ব্যাটারদের সঙ্গে বোলাররা ইতিবাচক ক্রিকেট খেলায় জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী জাস্টিন ল্যাঙ্গার। যেখানে ইনফর্ম ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে জ্বলে উঠার পাশাপাশি বাকিরাও দলের জয়ে রাখবে ভূমিকা বিশ্বাস অজি কোচের। মজার ব্যাপার হলো চলতি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হেইডেন ল্যাঙ্গারের ঘনিষ্ঠ বন্ধু। যদিও সেমির লড়াইয়ে বন্ধুত্বের কোন সম্পর্কই মনে রাখবেন না বলে জানান ল্যাঙ্গার।

এই বিভাগের অন্য খবর

Back to top button