ক্রিকেট
প্রধান খবর

বগুড়ায় হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল ইস্ট জোন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ১২তম বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেসার হাসান মাহমুদ-এর অলরাউন্ড নৈপুণ্যে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেয়েছে ইস্ট জোন।

শনিবার সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইস্ট জোন।

ব্যাট করতে নেমে সাউথ জোন ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয়। ওপেনার আনিসুল ইসলাম একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া রবিউল ৩১, শহিদুল ২৮ এবং আফিফ হোসেন ২৪ রান যোগ করেন।

ইস্ট জোনের হয়ে হাসান মাহমুদ ও নাঈম হাসান ৩টি করে এবং নাসুম আহমেদ ২টি উইকেট নেন।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইস্ট জোন। ১৪১ রানে ৯ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের শঙ্কায় পড়ে দলটি। এর আগে শাহাদাত হোসেন দিপু ৪২ ও মমিনুল হক ২৯ রান করে আউট হন।

তবে বল হাতে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদ ব্যাট হাতে রীতিমতো প্রতিরোধ গড়ে তোলেন। ৪৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে তিনি দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। ১৫ বল হাতে রেখেই ১ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করে ইস্ট জোন।

হাসান মাহমুদ তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

সাউথ জোনের হয়ে সৌম্য ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে এবারের মৌসুমে প্রথমবারের মতো জয় তুলে নিল ইস্ট জোন।

এই বিভাগের অন্য খবর

Back to top button