ক্রিকেট
প্রধান খবর

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগোলেন নাহিদ রানা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অনুষ্ঠিত ম্যাচে গতি আর বাউন্সে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তরুণ পেসার নাহিদ রানা। ১০ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়ে তিনি ৪টি উইকেট নেন। তার আগুনঝরা স্পেলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপে পড়ে যায়।

এই জয়ের পর নতুন প্রকাশিত আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে নাহিদ রানার। একলাফে ২৩ ধাপ এগিয়ে তিনি এখন ২৪তম স্থানে উঠে এসেছেন, যেখানে তার রেটিং পয়েন্ট ৫৩৫।

বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো শীর্ষে আছেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে অবস্থান করছেন এবং আগের অবস্থানই ধরে রেখেছেন।

অন্যদিকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন তাওহিদ হৃদয়। তবে নতুন তালিকায় তিনি এক ধাপ পিছিয়ে ২৬ থেকে ২৭ নম্বরে নেমে গেছেন।

দলগতভাবে ওয়ানডে বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে বাংলাদেশ বর্তমানে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বর অবস্থানে রয়েছে। ফলে শীর্ষ ৯-এর মধ্যে অবস্থান ধরে রেখে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো বজায় আছে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button