
প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ক্রাইস্টচার্চে আজ রবিবার (৩ এপ্রিল) মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ইংলিশদের ৭১ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে অজিরা।
টস জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাসেল হাইনেস দুর্দান্ত সূচনা করেন। তারা দুজন মিলে ১৬০ রানের পার্টনারশিপ গড়েন। রাচেল ৬৮ রানে ফিরে যান। তবে হিলি ১৩৮ বলে ১৭০ রানের দ্রুতগতির ইনিংস খেলেন।
দলীয় ৩১৬ রানে হিলি ফেরত যান। তার ইনিংস সাজানো ছিল চোখ ধাধানো ২৬টি চারে। তৃতীয় ব্যাটার বেথ মুনি ৪৭ বলে ৬২ রান করেন। ৫ উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৫৬ রানে।
৩৫৭ রানের লক্ষ্যে খেলতে নামে ইংল্যান্ড। ওপেনার ড্যানি ওয়াট ফেরত যান দলীয় ১২ রানে। আরেক ওপেনার ট্যামি বিউমন্ট এলবিডব্লুর ফাঁদে পড়েন ব্যক্তিগত ২৭ রানে। অধিনায়ক হেদার নাইট ২৬ রানে ফিরে গেলে ন্যাট সেভিয়ার হাল ধরেন।
বাকি ব্যাটারদের ব্যাটিং বিপর্যয়ে সেভিয়ার একাই এক প্রান্ত আগলে রাখেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তিনি ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংস সাজানো ১৫ রান ও এক ছয়ে। তবে সেভিয়ার সঙ্গ পাননি। ইংলিশদের ইনিংস থামে ৪৩.৪ ওভারে, ২৮৫ রানে। অজিরা ম্যাচ জিতে নেয় ৭১ রানে।