ক্রিকেটখেলাধুলা

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কার দল

অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

রোববার দুপুর ১২.১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি। দ্বিতীয় ও শেষ বহর এসে পৌঁছায় বিকেল তিনটায়।

এ সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। আর প্রথম টেস্ট সামনে রেখে আজ সন্ধ্যাতেই চট্টগ্রাম যাবে টাইগাররা।

রাজনীতি ছাড়াও ক্রিকেটীয় পরিবেশেও চ্যালেঞ্জ লঙ্কানদের সামনে। কয়েকদিন আগে কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। হেড কোচ সিলভারউড, বোলিং কোচ চামিন্দা ভাস ও সহকারী কোচের দায়িত্বে নাভিদ নেওয়াজ। বেশ কজন নতুন খেলোয়াড় নিয়ে লঙ্কান দলকে কতোটা আত্মবিশ্বাসী করতে পারবেন তারা বাংলাদেশের মতো অভিজ্ঞ দলের সামনে তাও দেখার বিষয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতে চট্টগ্রামে রওনা হওয়ার আগে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন।

বাংলাদেশ দল

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা দল

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button