ফুটবল
প্রধান খবর

চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। পঞ্চম শটে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।

বাংলাদেশের এই সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

শনিবার রাতে মালদ্বীপে টাইব্রেকারে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অভিনন্দন ও পুরস্কারের ঘোষণা দেন। তবে পুরস্কারের নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় দেড় মাসের মধ্যেই দেশের ফুটবলে এই সাফল্য এসেছে। এ কারণে তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়দের উৎসাহ দিতে আর্থিক পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতিমন্ত্রী আমিনুল হক কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি দেখেন এবং বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর অভিনন্দন জানান।

সূত্র: বাংলাদেশ টাইম্স

এই বিভাগের অন্য খবর

Back to top button