ফুটবল
প্রধান খবর

১২৩ মিলিয়ন পাউন্ড খরচে লিভারপুলে ব্র্যাডলি বারকোলা

অ্যানফিল্ডে আবারও বড় অঙ্কের বাজি লিভারপুলের। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ফ্রান্সের ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। ২৩ বছর বয়সী এই তারকার জন্য সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড খরচ করবে লিভারপুল।

পিএসজি শুরুতে বারকোলার মূল্য ধরেছিল ১৪৫ মিলিয়ন পাউন্ড। শেষ পর্যন্ত ১০৬ মিলিয়ন পাউন্ডের মূল চুক্তির পাশাপাশি বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ১৭ মিলিয়ন পাউন্ড দেওয়ার বিষয়ে দুই ক্লাব একমত হয়েছে।

বারকোলার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিভারপুল। এ নিয়ে এবারের গ্রীষ্মের দলবদলে অ্যানফিল্ডে নতুন খেলোয়াড় হিসেবে তার অবস্থান পঞ্চম।

এর আগে উইঙ্গার ভিক্টর মুনোজ এবং ডিফেন্ডার জেরেমি জ্যাকেট, রোনাল্ড আরাউহো ও ইফেয়ানি এনদুকওয়েকে দলে ভিড়িয়েছে লিভারপুল।

লিভারপুলে যোগ দিতে সময় লেগেছে অনেকটা। তবে শেষ পর্যন্ত স্বপ্নের ক্লাবে আসতে পেরে দারুণ খুশি বারকোলা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অনেক সময় লেগেছে, কিন্তু আজ আমি খুবই খুশি। লিভারপুলের হয়ে খেলতে পারব, এটা দারুণ অনুভূতি। এখন শুধু মাঠে নামতে এবং খেলতে চাই।’

অ্যানফিল্ডে এসেই নিজের লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন বারকোলা। তিনি বলেন, ‘আমি অনেক বড় কিছু অর্জন করতে চাই। সবার আগে প্রিমিয়ার লিগ জেতা-এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি।’

এই বিভাগের অন্য খবর

Back to top button