খেলাধুলাফুটবল

টানা ৩০ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে স্কালোনির শিষ্যরা। ৩৫ মিনিটের মাথায় ডি পলের ক্রসে পা ছুঁইয়ে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দেন নিকলাস গনজালেস। 

৭৯ মিনিটে আবারও ডি পলের বাড়ানো বলে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন কোপা আমেরিকা জয়ের নায়ক ডি মারিয়া। 

পরে ম্যাচের পূর্ণতা আসে ৮২ মিনিটে, বক্সের ভেতরে ডি মারিয়ার লব করা পাস থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এই জয়ের মাধ্যমে সব আসর মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকলো আলবিসেলেস্তিরা। কোচ লায়োনেল স্কালোনির অধীনে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে মেসিরা।

এ নিয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই রইলো আর্জেন্টিনা। আর এক ম্যাচ বেশি খেলা ভেনেজুয়েলা ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রইলো সবার নিচে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button