টিকা

জাতীয়

টিকা কেন্দ্রে ভিড়

গত কয়েকদিনে ভ্যাকসিন নেয়া অনেকেই টিকা কার্যক্রমের পঞ্চম দিনে পরিবারের অন্য সদস্যদের নিয়ে কেন্দ্রে এসেছেন। টিকা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে…

বিস্তারিত>>
জাতীয়

১ সপ্তাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকরা ভ্যাকসিন পাচ্ছেন

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও…

বিস্তারিত>>
জাতীয়

গত দুদিনে টিকা নিলেন প্রায় ৭৮ হাজার মানুষ

দেশের নির্ধারিত সব টিকাদান কেন্দ্রে তৃতীয় দিনের মতো দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। গেল দুদিনে করোনার টিকা নিয়েছেন প্রায় ৭৮ হাজার…

বিস্তারিত>>
জাতীয়

টিকা নেয়ার আগ্রহ বাড়ছে, কেন্দ্রগুলোতে বেশ ভিড়

দ্বিতীয় দিনের মতো চলছে, করোনার গণটিকা দান কার্যক্রম। সকাল ৮টা থেকে সরকারি হাসপাতালসহ অনুমোদিত কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়। রোববার…

বিস্তারিত>>
কাহালু উপজেলা

কাহালুতে শুরু হয়েছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম

সারাদেশের ন্যায় রবিবার সকালে বগুড়ার কাহালুতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি…

বিস্তারিত>>
জাতীয়

বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেবে কোভ্যাক্স

টিকার জন্য গড়ে ওঠা বৈশ্বিক জোট কোভ্যাক্স ফ্যাসিলিটি ফাইজার-বায়োএনটেকের টিকার আট লাখ ডোজ বাংলাদেশকে দিতে চেয়েছিল। তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে জোটটি। তারা বাংলাদেশকে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে। ১ ফেব্রুয়ারি তা উল্লেখ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বাংলাদেশসহ কোভ্যাক্সের উদ্যোগে ৯২টি সদস্য দেশকে চিঠি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফাইজার-বায়োএনটেকের আট লাখ ডোজ টিকা দেয়ার কথা চিঠিতে বলা হয়। টিকা নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এমনটি জানিয়ে গত ১৮ জানুয়ারি ফিরতি চিঠি পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত ‘কোভিশিল্ড’ দেয়ার কথা বলেছে ডব্লিউএইচও। করোনার টিকা বিতরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর জানান, কোভ্যাক্স ফাইজারের ‘কমিরনাটি’ টিকার পরিবর্তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ দিচ্ছে। জোটটি প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা দেবে, যার ৫০ লাখ ডোজ মার্চে আসতে পারে। চিঠির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ফাইজারের টিকা পেলে তা সংরক্ষণের জন্য আমাদের খুব ঝামেলায় পড়তে হতো। এখন অক্সফোর্ডের টিকা দেয়ার কথা বলা হচ্ছে। এতে আমাদের ভালো হবে।’ উল্লেখ্য, ডব্লিউএইচও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) এবং সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থার (সিইপিআই) নেতৃত্বে ১৯০টি সদস্য দেশ নিয়ে গড়ে ওঠে কোভ্যাক্স ফ্যাসিলিটি। করোনা প্রতিরোধে চলতি বছরের মধ্যে তারা বাংলাদেশকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেবে।

বিস্তারিত>>
করোনা আপডেট

ভারতে কোভিডের টিকা নিয়ে নানা গুজব কিন্তু সঠিক তথ্য আসলে কী

ভারতে গত ১৬ই জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবার পর থেকেই সামাজিক মাধ্যমে এই টিকা নিয়ে নানা রকম গুজব…

বিস্তারিত>>
জাতীয়

১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সোমবার বলেছেন, করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ…

বিস্তারিত>>
জাতীয়

ভারত থেকে যে টিকা এসেছে, তা পৃথিবীর সবচেয়ে নিরাপদ: সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ। বাংলাদেশ…

বিস্তারিত>>
জাতীয়

সুষ্ঠুভাবে করোনার টিকা দেওয়ার সব ব‌্যবস্থা সম্পন্ন: প্রধানমন্ত্রী

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে…

বিস্তারিত>>
Back to top button