মোশতাককে শ্রদ্ধা: অধ্যাপক রহমতকে ঢাবি থেকে অব্যাহতি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়ার পরে সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ঘটনা তদন্তে উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুয়ায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন।
সেখানে অধ্যাপক রহমত মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
এসএ



