বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট (মাদক গ্রহণ করেন কি না সেই পরীক্ষা) বাধ্যতামূলক করা হচ্ছে।
রোববার সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, এর আগেই আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম- চাকরিতে যারা নিয়োগ পাবেন তাদের ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। সেটাও আমাদের কাছে চলে আসছে, করা হচ্ছে। এটা ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’
এসএ



