আবহাওয়া
প্রধান খবর

বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বগুড়াসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮-৩৯ মিনিটে ভয়াবহ এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ও ভারতের কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল আনুমানিক ৫.২।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ও সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট খবর না পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button