৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ঝড় বয়ে যেতে পারে।তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এক আবহাওয়াবিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের এক জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার। সোমবার (১১ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।




