বাংলাদেশ
প্রধান খবর

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু আজ, শেষ ২৭ মে

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

পদের নাম

সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ বা সমমান ফলাফলসহ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

নারী প্রার্থী:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

বেতন-ভাতা

বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী মাসিক প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে একটি User ID দেওয়া হবে।

এরপর টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম এসএমএস: ASI User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
দ্বিতীয় এসএমএস: ASI Yes PIN Number লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রাথমিক আবেদন ফি ৪৮ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা নেওয়া হবে। এ ধাপে উত্তীর্ণরা লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরবর্তী ধাপে অনলাইনে আবেদন করে ১১২ টাকা ফি জমা দিতে হবে। এরপর লিখিত, মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

আগামী ১৮ জুন থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত জেলা ভিত্তিক পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৮টায় পরীক্ষা শুরু হবে।

আবেদন সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০টা
আবেদন শেষ: ২৭ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট

লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও অন্যান্য তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button