
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি।
এ সময় আনসার ও ভিডিপির চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন।
জাতীয় সমাবেশ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: যুগান্তর
