
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া জিলা স্কুল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ রুহুল আলম (৪০) এবং চেলোপাড়া এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ রেজোয়ানুর (৪০)।
অভিযান চলাকালে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত রুহুল আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং রেজোয়ানুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


