আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পকেটমারকে ছেড়ে দেয়ায় পুলিশ সদস্য ক্লোজ

বগুড়ার সান্তাহার রেলস্টেশনে আটক পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় রেল পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজ করা হয়েছে।

৮ মে ওই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়।

প্রসঙ্গত, ৬ মে রাতে সান্তাহার জংশন ষ্টেশনে আত্মীয়কে ট্রেনে তুলে দেয়ার সময় এক পকেটমার নওগাঁর সদর উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রুকু সরদারের পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাত ব্যাগ থেকে অলংকার তুলে নেয়ার চেষ্টা করে।

এসময় তাকে হাতেনাতে ধরে মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করেন তারা। তবে ট্রেন চলে যাওয়ার পর রোকনুজ্জামান জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন।

পরে বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানান।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানান, পকেটমারকে আটক করে থানায় না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজ করে পাকশী পুলিশ সদর দপ্তরে নেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button