আদমদিঘী উপজেলা

বগুড়ায় ৪০টি অ্যাম্পুল ইনজেকশনসহ আটক ২

বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি অভিযানে ৪০টি নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার বাসিন্দা আবু হোসেন ডালিম (২৫) ও চা-বাগান এলাকার রমজান মিয়া বাবু (২১)।

বুধবার সান্তাহার রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ভোরে সান্তাহার রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের একটি রেস্তোরাঁর পেছন থেকে ৩২টি অ্যাম্পুল ইনজেকশনসহ আবু হোসেন ডালিমকে এবং সকালে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজের নিচে থেকে ৮টি অ্যাম্পুল ইনজেকশনসহ রমজান মিয়া বাবুকে আটক করা হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতের পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button