আদমদিঘী উপজেলা

বগুড়ায় অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সরকারি সার ডিলার নয় তবুও অবৈধ ভাবে সার মজুদ রাখার অপরাধে স্বপন হোসেন নামের এক মুদি দোকানীর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে স্বপন স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, এক দোকানে বিপুল পরিমান সার অবৈধ ভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উল্লেখিত স্থানে স্বপন স্টোরে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ করা ২৫ বস্তা ডিএপি সার, ২০ বস্তা এমওপি সার ও ২০ বস্তা ইউরিয়া সারসহ মোট ৬৫ বস্তা সার জব্দ করেন।

উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানান, অবৈধ ভাবে সার রাখার অপরাধে স্টোরের মালিক স্বপন হোসেনের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার এলাকার দায়িত্বে থাকা উপ সহকারি কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ন্যায্য মূল্যে গ্রামের কৃষকদের মঝে বিক্রির নির্দেশ দেয়া হয়। উপজেলা

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button