আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় গাজাঁসহ এক যুবক আটক

বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা।
নাজমুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামের সাহাদাত আলী মিয়ার ছেলে।
শনিবার সকাল সাড়ে ৭টায় আদমদীঘির পূর্ব ঢাকারোডে বাসে তাকে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার ভোরে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে নাজমুল মিয়াকে প্লাষ্টিক ব্যাগে রাখা গাঁজাসহ তাকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আটককৃত নাজমুলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ




