সারাদেশ

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বিচারকের স্ত্রী তাসমিননাহার আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানিয়েছেন, একজন নিহত হয়েছেন এবং নিহতের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button