সারাদেশ

ছিনতাইকারির ছুরিতে মারা গেলেন চিকিৎসক

রাজধানীর এক চিকিৎসক ডা. বুলবুল হোসেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে পাঁচটায় শেওড়াপাড়া পীরেরবাগ এলাকায় নিজ বাসার সামনে ছিনতাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।

পারিবারিক সুত্র জানা যায়, ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে তার একটি চেম্বার রয়েছে।

তার স্বপ্ন ছিল গরীবের চিকিৎসার ব্যবস্থা করা। আর সেই আত্মনিবেদিত চিকিৎসককেই প্রাণ দিতে হয়েছে ছিনতাইকারীর হাতে। এই ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।

সকাল ১০টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button