সারাদেশ

পুলিশের পিকআপকে কাভার্ডভ্যানের ধাক্কা: পুলিশ সদস্য নিহত

ফেনীতে পুলিশের একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্য।

নিহত পুলিশ সদস্যের নাম মোতাহের বিল্লাহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কোমার ডোবা এলাকার আবদুর রহিমের ছেলে।

মঙ্গলবার ভোরে শহরের রামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে মহাসড়কে যানজট নিরসন ও নিরাপত্তায় নিয়োজিত চলন্ত পুলিশ পিকআপকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পুলিশ পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভ্যানে থাকা কনস্টেবল মোতাহের হোসেন ও আসাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতাহের মারা যান।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আবদুস সামাদ জানান, কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button