সারাদেশ

আগুনে ঘর ও গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক

রংপুরের গঙ্গচড়ায় আগুনে পুড়ে গেছে এক কৃষকের তিনটি ঘর, সকল আসবাবপত্র এবং একটি গরু।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে উপজেলার তিস্তা নদী সংলগ্ন গান্নারপাড়ের দুদু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে আনুমানিক ৩০ মিনিটের মধ্যেই কৃষক দুদু মিয়ার তিনটি টিনের ঘর, ঘরে থাকা সমস্ত আসবাব এবং একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা নদীর পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এক প্রত্যক্ষদর্শী আগুন দেখার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে আসতে ফায়ার সার্ভিসের ৫-৭ মিনিট লাগার কথা। কিন্তু ফায়ার সার্ভিস আসে আগুন নেভার পর, এটা খুবই দুঃখজনক।

দুদু মিয়ার স্বজনরা জানান, রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন লেগে যায় ঘরে। তারপর সবকিছু পুড়ে গেছে, এখন তারা নিঃস্ব।

এই বিভাগের অন্য খবর

Back to top button