আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

লঘুচাপ: উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (১৯ আগস্ট) ভোর থেকে দুবলার চরসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি বইছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরের ভেদাখালী খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের কারণে শুক্রবারও মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

এর প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত থেকেই দুবলার চরে প্রচণ্ড ঝড় হচ্ছে। সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাত। শুক্রবার ভোর থেকে ঝড়-বৃষ্টি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

চরের ভেদাখালী খালে ৫৪টি ট্রলার নিরাপদে রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button