সারাদেশ

যানজটে আটকা ডিআইজি, স্থানীয় ওসি প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে কুমিল্লা থেকে চট্টগ্রামে সরিয়ে নেয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক পথে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তিনি তীব্র যানজটের কবলে পড়েন। আধাঘণ্টারও বেশি সময় তিনি যানজটে আটকে থাকার পর বিষয়টি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। 

এই ঘটনার পরই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শনিবার দুপুর দুইটার মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেয়া হয়।

তবে চিঠিতে ওই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। সূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button