বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার শেরপুরে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাফিউল হাসান (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ওরিন পরিবহন অন্য একটি বাসকে উল্টোপথে ওভারটেক করতে গিয়ে রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবেই একটি সড়ক দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।

নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button