বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সড়কে র‍্যাবের তল্লাশি, বাস থেকে উদ্ধার ৬ কেজি গাঁজা

বগুড়ায় রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই নারীসহ চারজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান। তিনি জানান, শনিবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামসংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে গাঁজার চালান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী থানার গোরকমন্ডপ এলাকার আকুল মিয়া (৩৪), নজরুল ইসলাম নজু (৩৫), বছিনা বেগম (৫২)রুবিনা খাতুন (৩৫)। র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা রংপুর অঞ্চল থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বাসযোগে বহন করা হচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

সূএ: পুন্ডকথা

এই বিভাগের অন্য খবর

Back to top button