বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা ওই এলাকার একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে চলমান নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন-এর নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। এছাড়া আটককৃতদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button