বগুড়া জেলা

বগুড়ায় বাংলার মুখ’র আয়োজনে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন

বাংলার মুখ এর প্রধান পৃষ্ঠপোষক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়া সাতমাথাস্থ মুজিব মঞ্চে বাংলার মুখ বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলার মুখ বগুড়া জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বাংলার মুখ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী।

এসময় বাংলার মুখ বগুড়া জেলা, পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button