প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

বগুড়া শহরের পৌরপার্ক এলাকা থেকে বার্মিজ চাকুসহ মাহমুদ হাসান (১৯) ও জিহাদ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন সদর ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ আলম।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌর পার্কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে।



