বগুড়ায় বিপুল পরিমান জিহাদী বই সহ ৭ শিবির নেতা গ্রেফতার

বগুড়ায় বিপুল পরিমাণ জিহাদি বই,কম্পিউটার,দেশি অস্ত্রসহ ৭ শিবির নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ সকাল ১১টায় বগুড়া সদর থানায় প্রেস বিজ্ঞতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।


জানা যায়,গতকাল ১০ নভেম্বর রাত্রি ২২.৩০ ঘটিকার সময় গােপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন মালতীনগর মাল্লাপাড়াস্থ শ্মশান ঘাটের উত্তরপার্শ্বে হামিদুল হক তোতা মিয়া এর একতলা বিল্ডিং বাড়ির ভিতর ছাত্রশিবিরের গ্রেফতারকৃত ৭ জন সহ তাহাদের সহযােগী অজ্ঞাতনামা ৭/৮ জন ছাত্রশিবিরের সদস্য রাষ্ট্র বিরােধী নাশকতা মূলক কর্মকান্ড ঢালানাের জন্য সমবেত হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর সার্কেল সনাতন চক্রবর্তী এর নেতৃত্বে ওসি সদর হুমায়ুন কবীর সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত স্থানে গিয়ে ৭জন আসামিকে হাতে নাতে উদ্ধারকৃত আলামতসহ আটক করা হয়। উক্ত সময় ঘটনাস্থল হইতে ০৭/৮জন ছাত্রশিবিরের নেতা-কর্মী পালাইয়া যায়। ধৃত ও অজ্ঞাতনামা পলাতক আসামীগন পরস্পর যােগসাজমে নাশকতামূলক কর্মকান্ড ঘটানাের উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল বলে জানা যায়। আটক বাক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ বস্তা পরিমাণ জিহাদি বই , ল্যাপটপ, কম্পিউটার সেট, লাঠি ও লাঠির মাথায় কেরােসিন তৈল মিশ্রিত ৭/৮টি লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া ।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন মােঃ শাহীন আলম (২৪) পিতা মােঃ সােলায়মান আলী, সাং-গোড়তা, খানা শেরপুর, ভোল্য-বগুড়া- পদবী- ছাত্রশিবিরের সদস্য, মােঃ আসাদুল আল গালিফ (২৩) পিতা মুত আল্লাহ মামুন, সাং- বানদিযী হাফুনিয়াপাড়া, খানা ও জেলা-বগুড়া পদবী দাত্রশিবিরের সাধী, মােঃ মেহেদী হাসান (২৮) পিতা মােঃ আব্দুল জলিল সাং- মারিয়াপাড়া উত্তরপাড়া, খানা-গােবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা পদরী-মালতীনগর উপ-শাখার ছাত্রশিবির সভাপতি ( সাথী) , মােঃ জিয়া আলম (২৪) পিতে মুত ওমর ফারুক, সাং-ডাকুর চক জুম্মাপাড়া, থানা ও ভােলা-বগুড়া পদবী-নারুলী শাখার সাথী, মােঃ গোলাম মাের্তুজা (১৭) পিতা মােঃ দেলােয়ার হােসেন, সাং-চক দাদরা উপরচক, খানা- कযপুরহাট সদর, জেলা- তায়পুরহাট পদবী ছাত্রশিবিরের কর্মী, মােঃ আব্দুল কুদ্দুস (২৫) পিতা মােঃ লতিকুর রহমান, সাং-পশ্চিমপাটিতাপাড়া, থানা ও জেলা-বগুড়া- পদবী দ্বাত্রশিবিরের কর্মী, মােঃ ইউসুফ আলী (২৭) পিতা মােঃ আফসার উদ্দিন, সাং- দাতনাই বালাপাড়া, খানা-ডিমলা, জেলা নীলফামারী-পদরী মালতীনগর উপ-শাখার মাদ্রাসার বিষয়ক সম্পাদক ও কর্মী ।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে।



