সুখ একটি আপেক্ষিক ব্যাপার: সদর ফাঁড়ি ইনচার্জ তাজ

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান তাজ।
একটি প্রাণীর সাথে বগুড়া সাতমাথায় একজন যুবক এর জড়িয়ে ধরা ছবি তার মোবাইল এ ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে তার ক্যাপশনে তিনি লিখেন, “সুখ একটি আপেক্ষিক ব্যাপার”
সারাজীবন আমরা সুখের সন্ধানে নিয়ত থাকি কিন্তু যে সুখ আমরা লাভ করি তাতে অনেকেই সন্তুষ্ট হতে পারি না। কিন্তু এটি কেউ অস্বীকার করতে পারবেন না যে সুখ একটি আপেক্ষিক বিষয়।একটু খেয়াল করে যদি দেখেন তবে উপলব্ধি করতে পারবেন যে, জীবনটা যথেষ্টই বর্ণময়। আপনার পরিবার হল এই রঙের আঁধার। আর আপনার বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব এদের মাঝেই নিহিত রয়েছে প্রকৃত সুখ। আবার আপনি যখন নিজেই বাবা কিংবা মা হবেন তখন হয়ত আপনার সন্তানের হাসিতে, খুনসুটিতে, হাড় জ্বালানো দুষ্টুমিতেই আপনার সুখ নিহিত। কিন্তু আমরা এই অবারিত সুখের জালে জড়িয়েও অগোচরেই থেকে যাই। অনেকেই নিজেকে সুখি করার প্রয়াসে সারা জীবন অমূল্য সময়গুলো মিছে ব্যয় করি। আর মৃত্যুর পূর্বে রিক্ত হাঁতে পৃথিবী থেকে বিদায় নিই।
এ বিষয়ে সদর ফাঁড়ির ইনচার্জ বলেন, পরিবার হল ভালোবাসার ভাণ্ডার। জন্ম থেকে আমরা বাবা-মার ভালোবাসায় বেঁড়ে উঠি। এই ভালোবাসার বন্ধন অকৃত্রিম। তাই, যে ভালোবাসা আমরা আমাদের পরিবার থেকে লাভ করি তা আমরা আমাদের সমাজ ও ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে থাকি। তবে একজন সাধারণ মানুষকে প্রাণী(কুকুর) এর সাথে এভাবে ঘুমানো দেখে বিষয়টি আমার নজর কাড়ে এবং তা আমার মোবাইলে ধারণ করে নেই।



