প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় চটের বস্তা চুরি: রিমান্ডে দুই আসামি

বগুড়ায় চটের বস্তা চুরির মামলায় অভিযুক্ত দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলায় অভিযুক্ত দুইজন হলেন, সদর উপজেলার হাটপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাহাবুবুর রহমান সোহাগ (২৩) ও পাকুরতলা এলাকার মৃত আকবর আলীর ছেলে বাবু মিয়া (২৮)। তারা উভয়ে মাইক্রোবাস চালক।

মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার চাঁদমুহা হাটে মেসার্স আনোয়ারা ট্রেডার্সে প্রতিষ্ঠানটির প্রোপাইটার রেজাউল করিম তার মজুদ রাখা বস্তার মধ্যে ১৭ হাজার ৭৭৫ পিস চটের বস্তার কোন হদিস খুঁজে পান না।
২ মার্চ রেজাউল তার প্রতিষ্ঠানের দুটি মাইক্রোবাসে চটের বস্তার কিছু আলামত দেখতে পান। এরপর দুইজন মাইক্রোবাস চালক মাহাবুবুর ও বাবুকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চটের বস্তা চুরির কথা স্বীকার করেন।

ঘটনাটি সদর থানা পুলিশকে জানানো হলে ২মার্চ সদর উপজেলার চাঁদমুহা এলাকা থেকে দুই মাইক্রোবাস চালককে গ্রেফতার করা হয় ও রেজাউল তাদের বিরুদ্ধে চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী এখনও কয়েক হাজার চটের বস্তার খোঁজ পাওয়া যায়নি। মূল অভিযুক্তরা কোথায় সেগুলো রেখে দিয়েছেন তা নিশ্চিত হতে রিমান্ড আবেদন করা হয়েছিল।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button