প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ২২ মামলার শীর্ষ সন্ত্রাসী “ব্রাজিল’ গ্রেফতার

বগুড়ায় ২২ মামলার আসামি মোঃ ব্রাজিলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্রাজিল (৩২)শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকশিবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার দেয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউকালেকটর গাছের গোড়ায় মাটি খোঁড়া হয়। সেখানে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তলসহ, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে ২২টি মামলা বিচারাধীন রেয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি মামলা , একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা , বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা ,চাঁদাবাজির মামলা ৬ টি এবং দুইটি এসিড নিক্ষেপ মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্রাজিলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button