বগুড়া সদর উপজেলা

বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদদের স্মরণে জাতীয় শোকদিবস ও ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে এবং শোকাবহ আগষ্টে সকল শাহাদৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল এর উদ্যোগে স্কুল মিলনায়তনে এ কর্মসুচির আয়োজন করা হয়।

উক্ত বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া সেন্ট্রাল হাইস্কুল এর সভাপতি এস. এম. টি জামান নিকেতা। সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুস জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক-মোঃ রায়হান আলী, প্রতিমা রানী রায়, মোঃ নূরুল আমিন, আলোয়া বেগম, সুমিতা রানী রায়, মৃদুলা রায়, মোঃ শাহিন কাদির, ফেরদৌসী হোসেন, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button