প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় পুলিশ কর্তৃক ফার্মেসি কর্মীকে মারধরের অভিযোগ

বগুড়ায় ফার্মেসি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে রাকিবুল ইসলাম নামের এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক এর বিরুদ্ধে।

২রা মার্চ (বৃহস্পতিবার) অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে রিদয়(২৬) নামের এক ফার্মেসি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। রিদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের “বর্ষন মেডিকেল স্টোর” নামের একটি ফার্মেসিতে কাজ করেন।

জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রাকিবুল ইসলাম (বিপি নং ৮৬০৬১০৭১৫১) বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৪টায় শাজাহানপুর উপজেলার ফুলদিঘী গ্রামের দুলাল হোসেনের ছেলে রিদয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এর সামনে ফার্মেসিতে আসলে তাকে গ্রেফতার করার কথা বলে ১০হাজার টাকা দাবি করে।এমতাবস্থায় টাকা দিতে রাজি না হলে পাশেই গলির আড়ালে নিয়ে মারপিট করতে থাকেন রাকিবুল ইসলাম নামের ঐ পুলিশ। পরে স্থানীয়রা চিৎকার শুনে দৌড়ে আসলে পুলিশের এই সদস্য রিদয়কে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রিদয়কে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে রিদয় জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাকিবুল ইসলাম ঘটনার বিষয়ে জানান, ঐ ছেলেটা আগে রোগীর দালালি করতেন। ঘটনার দিন রোগীকে ডাকায় একটু শাসন করা হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি কারো কাছে টাকা নেইনি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

শজিমেক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শরীরে ফোলা যখম আছে, চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখবো।

উল্লেখ্য পুলিশ সদস্য গত কয়েক দিন আগে ইসলামপুর সোব্বর আলীর ছেলে শাহিনুর ইসলামকে গাঁজা সহ গ্রেফতার করে এবং মেডিকেল ফাঁড়িতে নিয়ে মারপিট করে। এবং শাহিনুরের ভগ্নিপতির নিকট থেকে ১০ হাজার টাকা নিয়ে ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এর ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। এবং স্থানীয় এক ওষুধ ব্যাবসায়ীকে গ্রেফতার করে মাদক মামলায় ভয় দেখিয়ে ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়।পূর্বেও এই পুলিশ সদস্যের বিরুদ্ধে ডায়গনেস্টিক সেন্টার থেকে একাধিকবার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button