ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় তরকারিতে লবণ বেশি দেয়ায় স্ত্রীকে হত্যা

বগুড়া জেলার ধুনট উপজেলায় তরকারিতে লবণ বেশি দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে ইয়ামিন আলী (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইয়ামিন আলী ধুনটের চর জোলাগাতী গ্রামের সাইফুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

নিহত গৃহবধূর নাম মিথিলা খাতুন (২২)। শুক্রবার (২৫) ভোর ৫টার দিকে মিথিলার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের বাবা রেজাউল করিম জানান, প্রায় ৭ বছর আগে ইয়ামিনের সঙ্গে মিথিলার বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর বাড়ির পাশে এক নারীর সঙ্গে ইয়ামিন পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয় মিথিলা। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিহত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থাসহ সব আইনি প্রক্রিয়া চলমান।

এই বিভাগের অন্য খবর

Back to top button