বগুড়ায় বন্যায় ভেসে যাওয়া শিশু’র মরদেহ উদ্ধার

বগুড়া ধুনটে বন্যার পানিতে নিখোঁজের দীর্ঘসময় পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
নিহত আতিক হাসান (৭) উপজেলা গোসাইবাড়ি পুর্বপাড়ার কমল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির ফলে শিমুলবাড়ি গ্রামের সড়কটি পানিতে ডুবে গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে আতিক হাসান তার ভাইয়ের হাত ধরে পানি মাড়িয়ে যাবার সময় কালভার্টটির কাছে পৌঁছলে পানি তীব্র স্রোতে আতিক তার ভাইয়ের হাত ফসকে ভেসে যায়।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার হামিদুল ইসলাম জানান, নিখোঁজের পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে রাজশাহীর ডুবরি দলের সদস্যরা ১০ মিনিটের মাথায় ডুবে যাওয়া স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। চার সদস্যর ডুবরি দলের নেতৃত্ব দেন আরমান আলী।
আতিকের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



