ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে আইয়ুব আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ধনুটের কালেরপাড়া ইউনিয়নের কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব আলী উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামের ওসমান মন্ডলের ছেলে। সে ধুনট সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা গেছে, আজ বিকেলে ওই গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ফুটবল খেলা উপলক্ষ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাইক বাজানোর পরিকল্পনা করা হয়।

পরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button