ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইব্রাহিম (৬) ও বায়জিদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১০ আগষ্ট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু একই গ্রামে সোহেল রানা ও হাইওমের ছেলে।

জানা যায়, শিশু ইব্রাহিম ও বায়জিদ দুপুর ২ টার দিকে পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবসত দুই শিশু পানিতে ডুবে যায়। গোসলে গিয়ে দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে খোজ করতে এসে দেখে সেখানেও নেই। পরে স্থানীয়রা পুকুরে খোজাখুজির এক পর্যায়ে বিকেল সাড়ে ৪ টার দিকে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার খবর শোনা মাত্র তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছি,এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button