দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ভোররাতে ট্রাকের ধাক্কায় নৈশ্য প্রহরী নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আক্কাস আলী(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী দুপচাঁচিয়ার মাগুরা গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে মোটর শ্রমিক অফিসের নৈশ্য প্রহরী হিসেবে কাজ করতেন।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করে জানান, ভোররাতে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক আক্কাস আলীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button