শিক্ষা
প্রধান খবর

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড ২০২২ সালের জুন মাস পর্যন্ত জমা দেওয়া আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, আইবাস ডাবল প্লাস (iBAS++)-এর মাধ্যমে অবসর সুবিধার টাকা পাঠানোর সুবিধার্থে আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা দিতে হবে। কোনো আবেদনকারী মারা গেলে তাঁর মনোনীত ব্যক্তির (নমিনি) এনআইডিও পাঠাতে হবে।

ইমেইলে তথ্য পাঠানোর সময় আবেদনকারীর ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর, আবেদন জমার তারিখ এবং এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী ও নমিনির ব্যাংক হিসাব সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত ইমেইল ঠিকানাগুলো হলো:

বোর্ড জানিয়েছে, নির্ধারিত তথ্য দ্রুত পাঠালে অবসর সুবিধার অর্থ প্রক্রিয়াকরণ সহজ হবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button