প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম বগুড়ার আ. হক কলেজের সিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম। তার ভর্তি পরীক্ষার স্কোর ৯৬.৭৫, মোট স্কোর ১১৭.৭৫। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এছাড়া দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম। তার ভর্তি পরীক্ষার স্কোর ৯২.৭৫, মোট স্কোর ১১২.৭৫। তিনি ভর্তি পরীক্ষা দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। 

তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস। তার ভর্তি পরীক্ষার স্কোর ৯১.৯৫, মোট স্কোর ১১১.৯৫। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। 

বুধবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

এবার ‘ক’ ইউনিটের পরীক্ষায় ৯৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ ফেল করেছেন। গত ১ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button