শিক্ষা

৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং শুরু

দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রমের পাইলটিং।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সেইসাথে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর সদস্য অধ্যাপক মশিউজ্জামান।

এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সযুক্ত থেকে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button